• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বন্দরে গৃহপরিচারিকা ধর্ষণ: অভিযুক্ত বাবুল গ্রেপ্তার বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় পথচারী নিহত 20bet en Chile: 100% bono de primer depósito de hasta 90 000 CLP বন্দরে দড়ি সোনাকান্দা সুপার কাপের ফাইনাল সম্পন্ন ফতুল্লায় পরিত্যক্ত বাড়ি থেকে কিশোরের মরদেহ উদ্ধার বাংলাদেশ কংগ্রেসের কাউন্সিল অনুষ্ঠিত এ্যাডঃ রেজাউল হোসেন চেয়ারম্যান ও এ্যাডঃ ইয়ারুল ইসলাম মহাসচিব পুনঃনির্বাচিত রাশিয়ায় আলু-আম-শসা রপ্তানি বাড়িয়ে সার-বীজ-কৃষিযন্ত্র আনতে চায় বাংলাদেশ জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী বই—মানুষের সেরা বন্ধু, নিঃশব্দ শিক্ষক প্রচণ্ড গরমে স্বাস্থ্যঝুঁকি: সচেতনতা, প্রতিরোধ ও করণীয়

কৃত্রিম বুদ্ধিমত্তা অপরাজিতা কি ও কেন?

Reporter Name / ১৩৮ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন


বাংলাদেশের প্রথম সংবাদ উপস্থাপিকা কৃত্রিম বুদ্ধিমত্তা অপরাজিতা রোবট (aparajita ai) গত ১৯ জুলাই, ২০২৩ সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪–এর একটি সংবাদ পাঠের মাধ্যমে লোকসম্মুখে আসে। তখন থেকেই প্রযুক্তিমহলে রোবট অপরাজিতাকে নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা শুরু হয়।

অপরাজিতাকে দেখতে ঠিক মানবীর মতো মনে হলেও যে কোনো মানবী নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) প্রযুক্তির সফটওয়্যারে তৈরি এক নারীর অবয়ব, যে বাংলায় সংবাদ পড়তে পারে। চ্যানেল ২৪ -এর সংবাদে পাঠে অপরাজিতা নিজেকে ‘এআই প্রেজেন্টার’ হিসেবে পরিচয় করাল।

এআই প্রেজেন্টার অপরাজিতা সংবাদ পাঠ করতে গিয়ে প্রথমেই যেই কথা গুলো উপস্থাপন করেছিল – ‘আপনাদের মতো করে আমিও চেষ্টা করব খবর পড়ার জন্য। কতটুকু সম্ভব হবে জানি না। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি অপরাজিতা…। এভাবেই এআই অপরাজিতা রোবট নিজের সংবাদ পাঠ শুরু করে।

ইতিহাসে বাংলাদেশে প্রথম খবর পড়ল কৃত্রিম বুদ্ধিমত্তার অপরাজিতা। প্রমিত বাংলা উচ্চারণে কৃত্রিম বুদ্ধিমত্তা অপরাজিতা রোবট প্রায় ৫ মিনিট সংবাদ উপস্থাপন করে। তারপর দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেয় দেশের প্রথম এআই সংবাদ উপস্থাপক অপরাজিতা।

কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটি (Chat GPT) আসার পর থেকেই গোটা বিশ্ব এআই প্রযুক্তি নিয়ে বেশ মাতোয়াতা। বিভিন্ন ক্ষেত্রেই চলছে এআই প্রযুক্তির প্রয়োগ। সংবাদ উপস্থাপনার জন্য বিভিন্ন দেশে ইতোমধ্যেই বিভিন্ন এআই প্রেজেন্টার তৈরি করা হয়েছে।

বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সংবাদ উপস্থাপক অপরাজিতার একটি বিশেষ গুণ হলো এটি বাংলা এআই প্রযুক্তি, যা প্রমিত বাংলা উচ্চারণে সংবাদ পাঠ করতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা অপরাজিতা কি?

অপরাজিতা হলো একটি এআই প্রযুক্তির রোবট, যা নিজেকে এআই প্রেজেন্টার হিসেবে দাবি করে এবং প্রমিত বাংলা উচ্চারণে বাংলা ভাষায় সংবাদ পাঠ করতে পারে।



Source link


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts